• ঢাকা
  • মঙ্গলবার , ২ জুন ২০২৬ , রাত ১১:৪১
শিরোনাম
হোম / আন্তর্জাতিক
রিপোর্টার : অনলিইন ডেস্ক:
৫০০মিলিয়ন পাউন্ড ব্যয় কমাতে ২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি

৫০০মিলিয়ন পাউন্ড ব্যয় কমাতে ২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি

প্রিন্ট ভিউ

বিবিসি জানিয়েছে, 'গুরুতর অর্থনৈতিক চাপ' সামলাতে ১৮০০ থেকে ২০০০ কর্মী, অর্থাৎ ১০ জনে প্রায় একজন কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি।

বিবিসিকে আগামী দুই বছরে ৫০০ মিলিয়ন পাউন্ড সমপরিমান ব্যয় সংকোচন করতে হবে। এবং এ প্রক্রিয়ায় বিবিসির কোনো একটি চ্যানেল কিংবা এক বা একাধিক সার্ভিসও বন্ধ হয়ে যাবার আশংকা উড়িয়ে দেননি প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন মহাপরিচালক রড্রি তালফান ডেভিস।

তিনি বলেছেন, আমাদের সবকিছু বিবেচনা করতে হবে, এবং ৫০০ মিলিয়ন পাউন্ড ব্যয় সংকোচন করতে হলে অবধারিতভাবেই কিছু বড় এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাদের। তবে, আমাদের সতর্কভাবে কাজটি করতে হবে," বিবিসি রেডিও ফোরের মিডিয়া শোতে তিনি এ কথা বলেছেন।

বিবিসির বিভিন্ন বিভাগের ওপর এ সিদ্ধান্তের প্রভাব কতটা পড়বে - সে বিষয়ে আরো বিস্তারিত তথ্য বছরের পরের দিকে জানানো হবে বলে জানিয়েছে বিশ্বখ্যাত সম্প্রচার প্রতিষ্ঠানটি।

"এখন দর্শকদের কাজ হলো আগামী তিন বা চার মাসে বেতার, টেলিভিশন এবং অনলাইনে বিবিসির যেসব পরিষেবাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা জানি, সেগুলোর কোনো ক্ষতি না করে কীভাবে এ পরিবর্তনগুলো কার্যকর করতে পারি, তা খুঁজে বের করা," তিনি বলেন।

তবে, ছাঁটাইয়ের বিষয়টি কর্মীদের জন্য 'অত্যন্ত কঠিন সংবাদ' বলে তিনি স্বীকার করেছেন।

এদিকে, যুক্তরাজ্যের সম্প্রচার, বিনোদন, যোগাযোগ এবং থিয়েটার শিল্পের ইউনিয়ন 'বেক্টু'র প্রধান ফিলিপা চাইল্ডস সতর্ক করে বলেছেন যে, 'এত বড় মাপের ছাঁটাই' কর্মীদের জন্য এবং সামগ্রিকভাবে বিবিসির জন্য 'বিপর্যয়কর' হবে।

বিবিসিতে বর্তমানে প্রায় ২১,৫০০ জন পূর্ণকালীন কর্মী রয়েছেন।

আন্তর্জাতিক

আরও পড়ুন