বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, পরম শ্রদ্ধেয় অ্যাডভোকেট আব্দুল মান্নান খান- আজ সন্ধ্যা ৬টায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন... আমরা মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি।
পরম শ্রদ্ধেয় অ্যাডভোকেট আব্দুল মান্নান খান২০০৮ সালে ঢাকা-১ (দোহার নবাবগঞ্জ) বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন, সরকারের প্রতিমন্ত্রী ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের তিনবারের দপ্তর সম্পাদক, দুইবারের প্রেসিডিয়াম সদস্য, দুইবারের উপদেষ্টা মন্ডলীর সদস্য,বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি এবং বাংলাদেশ সোভিয়েত মৈত্রী সমিতির সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।