• ঢাকা
  • মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ , রাত ০৯:২৯
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
বরুড়ার ইতিহাস প্রথমবারের মন্ত্রী হলেন জাকারিয়া তাহের সুমন

বরুড়ার ইতিহাস প্রথমবারের মন্ত্রী হলেন জাকারিয়া তাহের সুমন

প্রিন্ট ভিউ

‎বরুড়ার ইতিহাসে প্রথমবারের মতো মন্ত্রীত্বের স্বাদ পেলো অবহেলিত ২৫৬ কুমিল্লা ০৭(বরুড়া)  আসন।

‎কুমিল্লা দঃ জেলা বিএনপির সভাপতি জাকারীয়া তাহের সুমন তাঁর বাবা প্রয়াত সাংসদ এ কে এম আবু তাহেরের হাত ধরে  রাজনীতিতে  একেবারে তৃণমূল থেকে শুরু করেন, বাবার মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে রাষ্ট্রীয় প্রেক্ষাপটের কারণে ফল বিপর্যয়ের পর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  সারা বিভাগে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে  এবার বিএনপির মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ  নিলেন। ১৭ই ফেব্রয়ারী  মঙ্গলবার দুপুর সাড়ে ১টার দিকে দলীয় সূত্রে  বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই বরুড়া উপজেলার ইতিহাসে  প্রথমবারের মতো  মন্ত্রী সভায় পূর্ণমন্ত্রী গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের মন্ত্রী  হিসেবে দায়িত্ব  পেয়েছেন। সারা বরুড়া উপজেলা ব্যাপী আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেছে বরুড়ার মানুষ। 
‎জাকারীয়া তাহের সুমন  এর আগে একবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে কুমিল্লা দঃ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন । ২৪শের ৫ আগষ্টের গনঅভ্যুত্থানের পর পটপরিবর্তনে সারা বরুড়া উপজেলায় উনার একচ্ছত্র চমৎকার  নেতৃত্বের কারণে বরুড়া উপজেলা ছিলো অনেক শান্তিপূর্ন।  বিশেষ করে সংখ্যাগঘু সম্প্রদায় ও মুসলিমদের (সুন্নী/সুফিবাদ ) মতালম্বীদের নিরাপত্তা বিধানে নিজে গ্রামে গ্রামে গিয়ে সুন্নী মুসলিম ও  হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদের সাথে নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন, যার ফলশ্রুতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় প্রতিটি কেন্দ্রেই সুন্নী সম্প্রদায় ও হিন্দু সম্প্রদায়ের ভোটারদের সকল কেন্দ্রে উপস্থিতি ছিলো চোখে পরার মতো।

‎জাকারীয়া তাহের সুমন  পূর্ণমন্ত্রী হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বরুড়া উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু বলেন, একজন তৃণমূলের কর্মী থেকে নেতা হয়ে ওঠা জাকারিয়া তাহের সুমন  মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ায়  বিএনপির নেতা-কর্মীরা অত্যন্ত খুশি। আশা রাখছি, কুমিল্লা ০৮(বরুড়া)'র উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রাখবেন। এ সময় দেশনায়ক তারেক রহমানের দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

‎জাকারীয়া তাহের সুমনের পূর্ণ মন্ত্রী হওয়ার খবরে উচ্ছাস প্রকাশে করে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার সাবেক সভাপতি ও প্রাক্তন যুগ্মসচিব বাবু মনিন্দ্র কিশোর মজুমদার বলেন, জাকারিয়া তাহের সুমন একজন উচ্চ শিক্ষিত নির্লোভ মানুষ, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে এসে মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন এটা অনেক বড় বিষয়,উনার প্রতিষ্ঠানে বরুড়ার ২০ হাজারের বেশি জনশক্তি কাজ করে জীবিকা নির্বাহ করে। অসংখ্য ভালো কাজের সাথে তিনি যুক্ত আছেন।
‎উনাকে মন্ত্রী সভায় ঠাঁই দেওয়ায় দেশনায়ক তারেক রহমানের নিকট কৃতজ্ঞতা পোষন করেন এবং উনার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

‎বরুড়ার আরেক কৃতি সন্তান কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান বলেন, বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী তাহের পরিবারের কৃতি সন্তান জাকারিয়া তাহের সুমন ভাই মন্ত্রী হয়ে বরুড়া উপজেলার মুখ উজ্জল করেছেন, বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী জাকারিয়া তাহের সুমন। এ সময় উনার জন্য দোয়া করেন এবং দেশ নায়ক তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা পোষন করেন।

সারাদেশ

আরও পড়ুন