• ঢাকা
  • রবিবার , ২৬ জুলাই ২০২৬ , রাত ০২:৫১
শিরোনাম
হোম / খেলাধুলা
রিপোর্টার : স্পোর্টস রিপোর্টার, ঢাকা:
ঢাকায় শুরু হয়েছে মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬

ঢাকায় শুরু হয়েছে মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬

প্রিন্ট ভিউ

জাঁকজমকপূর্ণ পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয়েছে ‘মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬’। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের (বামআকফে) ব্যবস্থাপনায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে (রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স) তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ও সাবেক এয়ার ভাইস মার্শাল (অব:) মোঃ বদরুল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জনাব মোহাম্মদ আমিনুল এহসান। এছাড়া কনফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ আবুল খায়ের মিয়া, সহ-সভাপতি খালিদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ গোলাম সাব্বির মাসুম এবং পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ শাহজাহান কবীর, মোঃ জাকির উদ্দিন, গোলাম জাকির, আল আমিন, সর্বজিৎ চন্দ্র সূত্রধর ও নাজমুল শাহাদাতসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন উদীয়মান ক্লাব ও মার্শাল আর্ট সংস্থার সেরা অ্যাথলেটরা এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, সুস্থ ক্রীড়াচর্চার মাধ্যমে মাদকবিরোধী সমাজ গঠন এবং ভবিষ্যৎ জাতীয় ও আন্তর্জাতিক মানের মার্শাল আর্ট খেলোয়াড় তৈরি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

কিউকুশীন-কান কারাতে প্রতিযোগিতায় সর্বোচ্চ ৮টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি তাম্রপদক জিতে মোট ১৭টি পদক অর্জন করে হোসাইন দোজো ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

অন্যদিকে, সাহাদাত কিউকুশীন-কান ফুল-কনটাক্ট কারাতে ক্লাব ৬টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ২২টি তাম্রপদকসহ মোট ৩৭টি পদক জিতে রানারআপ হয়েছে।

প্রতিযোগিতায় বিভিন্ন ক্লাব ও একাডেমির কারাতেকারা অংশগ্রহণ করে নিজ নিজ দক্ষতার পরিচয় দেন। বিজয়ীদের হাতে প্রধান অতিথি আগামীকাল পুরস্কার বিতরণ করবেন

খেলাধুলা

আরও পড়ুন