মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের বিএনপির এক নেতার নাম এডিট করে আওয়ামী লীগের একটি তালিকায় যুক্ত করে তাকে হয়রানি ও সারের আবেদন খারিজের চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ তুলে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মেহেদী হাসান লালটু।
বুধবার সকালে কবিরাজ বাজারে সংবাদ সম্মেলনে তিনি দাবি বলেন, একটি গুরুত্বপূর্ণ আবেদনে বাধা সৃষ্টি এবং তার রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে এডিট করা তথ্য ব্যবহার করা হয়েছে।
এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি যাচাই করার আহ্বান জানান।