গাজীপুরের শ্রীপুরে দুটি স্কুলের ৬০০ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার সিংগারদিঘি উচ্চ বিদ্যালয় ও সিংগারদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০০ কোমলমতি শিক্ষার্থীদের হাতে আম গাছের চারা তুলে দেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোক্তারুল করিম মোড়ল শামীম।
সিংগারদিঘি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ হুজ্জাতুল ইসলাম পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হবে। পর্যায়ক্রমে মাওনা ইউনিয়নের প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিংগারদিঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান, সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা শারমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল করিম মোড়ল রিফাতসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী।