• ঢাকা
  • শুক্রবার , ৭ আগস্ট ২০২৬ , রাত ০২:৫০
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : রকি আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত

শরীয়তপুরে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত

প্রিন্ট ভিউ

শরীয়তপুরে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসের কর্মসূচির মধ্যে ছিল, জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা।

সকালে ৯টায় শরীয়তপুর পৌরসভা সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর পৌরসভা অডিটরিয়ামে 'জুলাই চেতনার পড়বো দেশ, সবার আগে বাংলাদেশ ' প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জুলাই পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিনের সঞ্চালনায় এ সময় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। জেলায় ১৪টি  শহীদ পরিবার এবং ৮৮জন আহত  জুলাই যোদ্ধাদের পুস্পস্তবক দিয়ে বরণ করা হয়। এরপর তাদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও গাছের চারা তুলে দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমা, সিভিলে সার্জন ডাঃ রেহান উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর হোসেন (পিপিএম), বাসস প্রতিনিধি মোঃ মজিবুর রহমান, শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি আবুল হোসেন সরদার ও জেলা বিএনপি'র সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জুলাই শহীদ পরিবারের সদস্যগণ, আহত জুলাই যোদ্ধা  এবং বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও জেলায় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সারাদেশ

আরও পড়ুন