ফরিদপুরের ভাঙা উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে ‘যুব, ঐক্য, প্রগতি’ স্লোগানকে সামনে রেখে আলগী ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আলগী ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এই সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে। পুরো মাঠজুড়ে সাধারণ জনগণ ও যুবদলের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ফলে সম্মেলনটি এক বিশাল জনসভায় পরিণত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম খান বাবুল বলেন, "আমরা মাঠ ছেড়ে পালাবো না, রাজনৈতিকভাবেই সব মোকাবেলা করবো।"
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজিবুল হাসান রাজিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। এছাড়া কর্মী সম্মেলনে যুবদল, বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
সম্মেলনের শেষ পর্যায়ে সভাপতি ওসমান মুন্সী তাঁর সমাপনী বক্তব্যে ঘোষণা করেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে আগামীতে আলগী ইউনিয়নে সবার সর্বসম্মতিক্রমে একটি সুন্দর ও সুসংগঠিত পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া হবে।
উক্ত কর্মী সম্মেলনে ভাঙা উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি ওসমান মুন্সী-র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম আজম-এর সঞ্চালনায় যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।