• ঢাকা
  • বুধবার , ২৪ জুন ২০২৬ , রাত ১১:৫৯
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
সোহাগের ওপর হামলার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন, বিচার দাবি

সোহাগের ওপর হামলার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন, বিচার দাবি

প্রিন্ট ভিউ

নীলফামারীর জলঢাকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাথাভাঙ্গা এলাকায় স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম সোহাগের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত। 

বুধবার (২৪ জুন ২০২৬) দুপুরে  স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারের উদ্যোগে আয়োজিত  উপজেলা সড়কের মাথাভাংঙ্গা বাবুপাড়ায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপি নেতা মইনুল তার নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে মাথা ভাংঙ্গার বাবু পাড়ায় সড়ক নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম সোহাগের ওপর হামলা চালানো হয় বলে দাবি করেন। মানববন্ধনে বক্তারা আরো বলেন  আওয়ামী লীগ নেতা ঠিকাদার লেবু এ সড়ক উন্নয়নের কাজ পায়। পড়ে থাকে।
 
তার কার্যালয়ে ডেকে  ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে জোরপূর্বক এই সড়কের উন্নয়ন করার কাজটি লিখে  নেয় বিএনপি নেতা ও ঠিকাদার মইনুল ।  আর এই “সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ করায় এলাকার একজন বাসিন্দা সোহাগের ওপর হামলা চালানো হয়েছে। আমরা অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সহ  এলাকায়  দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের পদক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী এস এম আলেক জান্ডার বলেন, “অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। সরেজমিন তদন্ত ও যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।


সারাদেশ

আরও পড়ুন