মৌলভীবাজারের কমলগঞ্জে পাঙাল সাহিত্য সংসদের আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার আদমপুর বাজারস্থ মণিপুরী কালচারাল কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পাঙাল সাহিত্য সংসদের সভাপতি কবি সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে ও শিক্ষক হুমায়ূন রেজা সোহেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরবিন্দু ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম ইউনিভিরসিটির লেখক ও প্রফেসর ড. রাজমনি সিংহ, ত্রিপুরা মণিপুরী সাহিত্য পরিষদের সভাপতি লেখক এল বিরমঙ্গল সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক ফেলো বাংলা একাডেমী এ কে শেরাম, লেখক ও গবেষক হাজী মো. আব্দুস সামাদ ও ভারতের আসামের নাহারোল রাইটার্স ফোরামের সভাপতি তাহির সাজবম।
অনুষ্ঠানে খোন্থোক, শূন্যতারও ফুল ফুটে ও পাঙাল নারী বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।