• ঢাকা
  • রবিবার , ১৫ মার্চ ২০২৬ , বিকাল ০৪:১৬
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
ঈদ যাত্রা সুন্দর ও নিরাপদ করার লক্ষ্যে মোটর ও বাস মালিক সমিতির সঙ্গে নীলফামারী পুলিশ সুপারের মতবিনিময়

ঈদ যাত্রা সুন্দর ও নিরাপদ করার লক্ষ্যে মোটর ও বাস মালিক সমিতির সঙ্গে নীলফামারী পুলিশ সুপারের মতবিনিময়

প্রিন্ট ভিউ

বুধবার ৪ মার্চ পুলিশ সুপারের কার্যালয় নীলফামারী কনফারেন্স রুমে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর/২০২৬ উপলক্ষে নীলফামারী জেলার  নাগরিকদের ঈদযাত্রা সুন্দর ও নিরাপদ করার লক্ষ্যে পুলিশ সুপার নীলফামারী  শেখ জাহিদুল ইসলাম, পিপিএম  নীলফামারী জেলার মোটর ও বাস-মিনিবাস, ট্রাক মালিক ও শ্রমিক সমিতির সঙ্গে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন  আব্দুল গফুর সরকার, সভাপতি, মোটর ও বাস মালিক সমিতি, নীলফামারী;  মোর্শেদ আলম, সদস্য সচিব নীলফামারী ট্রাক মালিক সমিতি; গোলাম রসুল মহাব্বত, সভাপতি, নীলফামারী জেলা ট্রাক ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন;: আবুল হাসনাত রাসেল, সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারী; আনোয়ারুল হাফিজ, সিনিয়র সহ-সভাপতি, বাস-মিনিবাস মালিক সমিতি সৈয়দপুর সহ মোটর ও বাস-মিনিবাস, ট্রাক ট্যাংক লরি মালিক ও শ্রমিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

সারাদেশ

আরও পড়ুন