• ঢাকা
  • শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬ , বিকাল ০৪:৫৫
শিরোনাম
হোম / জাতীয়
রিপোর্টার : অনলfইন ডেস্ক:

জাতিসংঘ অধিবেশন সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর


জাতিসংঘ অধিবেশন সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

প্রিন্ট ভিউ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে পূর্বনির্ধারিত পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন এনে তাঁর এই সফর সংক্ষিপ্ত করা হয়েছে। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন ও প্রশাসনিক সময় সাশ্রয়ের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পূর্বপরিকল্পনা অনুযায়ী সানফ্রান্সিসকোতে সিলিকন ভ্যালি পরিদর্শন, প্রবাসী বাংলাদেশিদের একাধিক অনুষ্ঠান ও প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের কথা থাকলেও তা আপাতত বাতিল করা হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর সফরটি মূলত নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিকেন্দ্রিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সানফ্রান্সিসকোতে প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে ৪ থেকে ৫ জন মন্ত্রীর একটি প্রতিনিধিদল পাঠানো হতে পারে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন এটা নিশ্চিত। তবে তিনি রাষ্ট্রীয় ব্যয় সংকোচন এবং প্রশাসনিক সময় ব্যবস্থাপনার বিষয়ে খুবই সতর্ক। ফলে সূচি কাটছাঁট করা হচ্ছে এবং সফরসঙ্গীর সংখ্যাও ২০ জনের মধ্যে রাখা হতে পারে।

এদিকে সরকারি খরচে কোনো ধরনের নাগরিক সংবর্ধনা না নেওয়ার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংবর্ধনা অনুষ্ঠান প্রসঙ্গের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা গিয়াস আহমেদ জানান, নিউইয়র্ক কনস্যুলেটের উদ্যোগে সরকারি খরচে সংবর্ধনার পরিকল্পনা থাকলেও প্রধানমন্ত্রী তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তবে প্রবাসী নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নে আগামী ২৫ সেপ্টেম্বর তাঁর সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করবেন।

খসড়া সূচি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। এ ছাড়া সফরকালে মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক বাণিজ্য, শ্রম অধিকার এবং প্রযুক্তি খাতের সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবময়। কারণ, সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘ সদর দপ্তরের একই মঞ্চে বাংলাদেশের সরকারপ্রধান ও সভাপতির উপস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে এক অনন্য কূটনৈতিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।


জাতীয়

আরও পড়ুন