ফেন্সিং ফেডারেশনের নবগঠিত এডহক কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
প্রিন্ট ভিউ
বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের নবগঠিত এডহক কমিটির প্রথম কার্যনির্বাহী সভা ঢাকাস্থ হোটেল গ্রেস ২১ এ গত ১১ ই আগস্ট ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হয়। সভাপতি অনুপস্থিতিতে উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের এডহক কমিটির সদস্য, সাবেক অতিরিক্ত সচিব জনাব এ কে এম আবুল কালাম আজাদ। সভা পরিচালনা করেন বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কাজী সাইফুল হক।
উক্ত সভায় বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের একটি নির্বাচিত কার্যনির্বাহী গঠনের লক্ষ্যে দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়াও সভায় আসন্ন ফেন্সিং টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করা হয় এবং বাংলাদেশ জুড়ে বিদ্যমান ফেন্সিং ক্লাবগুলোকে উজ্জীবিত করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়। ফেন্সিং ফেডারেশনের নবগঠিত কমিটির সদস্যমন্ডলীদের স্বতস্পূর্ত উপস্থিতিতে একটি গঠনমূলক সভা সম্পূর্ণ করে পেরে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
খেলাধুলা