• ঢাকা
  • মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ভোর ০৫:৫২
শিরোনাম
হোম / খেলাধুলা
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের নাম বদলাতে বললেন সঞ্জয় মাঞ্জরেকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের নাম বদলাতে বললেন সঞ্জয় মাঞ্জরেকার

প্রিন্ট ভিউ

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরের মূল আয়োজক ভারত। পাশাপাশি সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে আসর।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে দর্শকদের চাহিদাও থাকে তুঙ্গে। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত বৈশ্বিক এই টুর্নামেন্টকে বিশ্বকাপ মানতে রাজি নন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। 

ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। ক্রিকেটের সর্বোচ্চ আসর বলতে ওয়ানডে বিশ্বকাপকে বোঝেন মাঞ্জরেকার। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কী নাম হওয়া উচিত, সেটাও জানিয়েছেন তিনি।

এক্সে দেওয়া এক পোস্টে ভারতের সাবেক এই ক্রিকেটার লিখেছেন, ‘আমার কাছে ক্রিকেট বিশ্বকাপ মানে সবসময়ই ৫০ ওভারের বিশ্বকাপ। দুই বছর পরপর টি-টোয়েন্টি সংস্করণের যে টুর্নামেন্ট হয়, এটিকে চার বছর পরপর আসা (ওয়ানডে) বিশ্বকাপের সমমানে দেখা উচিত নয়। আমার মতে এর প্রকৃত নাম হতে পারে, দ্য ওয়ার্ল্ড টি-টোয়েন্টি।’


খেলাধুলা

আরও পড়ুন