১৬সেপ্টেম্বর বুধবার বেলা ২টায় শরীয়তপুর নড়িয়া উপজেলা ভূমখাড়া ইউনিয়ন মানাখান গ্রামে ইতালি প্রবাসী ভূমখাড়া ইউপি সদস্য জাহিদুল ঢালী পারিবারিক শত্রুতার জেরে অতর্কিত হামলা চালায় সাবেক ইউপি সদস্য রুবেল ঢালীর উপর এতে করে রুবেল গুরুতর আহত হয়। রুবেল কে বাঁচাতে গেলে অটোচালক আনোয়ার ভূঁইয়া কে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
জাহিদুল।চিৎকার শুনে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আনোয়ারের মৃত্যু হয়। এবং রুবেল ঢালী কে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় জনগণ ক্ষিপ্ত হয়ে খুনি জাহিদুল ঢালীর বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। ভুক্তভোগী পরিবার বলেন এলাকার একটি মসজিদের কবরস্থানের জমি নিয়ে বিরোধ ছিল, জয়দুল ঢালি বিভিন্ন দলের ছত্র ছায়ায় এলাকায় প্রভাব বিস্তার করে এই হত্যাযজ্ঞ ঘটনায় পরিবারের সদস্যরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।।