• ঢাকা
  • বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬ , দুপুর ০১:২৬
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার :

শ্রীমঙ্গলে বাসের চাপায় সিএনজির ৩ যাত্রী নিহত


শ্রীমঙ্গলে বাসের চাপায় সিএনজির ৩ যাত্রী নিহত

প্রিন্ট ভিউ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লছনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

মোবাইলে আলাপকালে হাইওয়ে থানার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, 
নিহতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩), মো. আনোয়ার (৪০)  শ্রীমঙ্গল, ও পাপ্পু (২১) শ্রীমঙ্গল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, আজ মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থেকে মিরপুরের দিকে যাচ্ছিল আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস। রাত সাড়ে ৮টার দিকে বাসটি লছনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর তিন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় সাতগাঁও হাইওয়ে থানার পুলিশ আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মমিনুল ইসলাম আরো  বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে।

 নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার  সদর হাসপাতালে  পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ময়নাতদন্ত সম্পন হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সারাদেশ

আরও পড়ুন