• ঢাকা
  • সোমবার , ২ নভেম্বর ২০২৬ , বিকাল ০৫:২১
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : রকি আহমেদ, শরীয়তপুর জেলা প্রতিনিধি

নড়িয়ায় প্রখ্যাত কথা সাহিত্যিক আবু ইসহাকের জন্মশতবর্ষ মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন।


নড়িয়ায় প্রখ্যাত কথা সাহিত্যিক আবু ইসহাকের জন্মশতবর্ষ  মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন।

প্রিন্ট ভিউ

শরীয়তপুরে নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশিষ্ট কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক কবি আবু ইসহাকের ১ নভেম্বর  জন্মশতবর্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ও লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে নড়িয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান (কিরণ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যপ্রেমী, থিয়েটার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় প্রখ্যাত কথা সাহিত্যিক আবু ইসহাকের সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সারাদেশ

আরও পড়ুন