• ঢাকা
  • সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৭:২৪
শিরোনাম
হোম / জাতীয়
রিপোর্টার : স্টাফ রিপোর্টার:
প্রধান তথ্য অফিসার হলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ

প্রধান তথ্য অফিসার হলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ

প্রিন্ট ভিউ

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ। তাকে চুক্তিতে এক বছরের জন্য গ্রেড-১ পদমর্যাদায় এই নিয়োগ দিয়ে রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

এতে বলা হয়, তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে। 

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সৈয়দ আবদাল আহমদ ১৯৬২ সালের ২৮ নভেম্বর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের নাজিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন l তিনি বর্তমানে দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক। তিনি জাতীয় প্রেসক্লাবের দুই মেয়াদের সাধারণ সম্পাদক।

জাতীয়

আরও পড়ুন