• ঢাকা
  • মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ , রাত ০৯:২২
শিরোনাম
হোম / জাতীয়
রিপোর্টার : অনলাইন
যুব ও ক্রীড়া মন্ত্রীকে এশিয়ান আর্চারি প্রেসিডেন্টের অভিনন্দন

যুব ও ক্রীড়া মন্ত্রীকে এশিয়ান আর্চারি প্রেসিডেন্টের অভিনন্দন

প্রিন্ট ভিউ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় আমিনুল হক-কে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে 

ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া। ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল অভিনন্দন বার্তায় জানান, 'আপনার এই নতুন দায়িত্ব আপনার ওপর অর্পিত বিশ্বাস ও নেতৃত্বের প্রতিফলন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার হাত ধরে বাংলাদেশের যুব ও ক্রীড়াঙ্গন এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে এবং বিশেষ করে আরচ্যারীর প্রসারে মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। আমরা আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং প্রত্যাশা করি আপনার নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্র আরও গৌরবময় হয়ে উঠবে।

জাতীয়

আরও পড়ুন