• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬ , রাত ০৯:১৯
শিরোনাম
হোম / জাতীয়
রিপোর্টার : অনলাইন ডেস্ক:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক পলাশ


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক পলাশ

প্রিন্ট ভিউ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেট পদে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক ও পার্বত্য নিউজ ডটকমের সম্পাদক মেহেদী হাসান পলাশকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব পদমর্যাদায় তাকে এক বছরের জন্য নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

জাতীয়

আরও পড়ুন