ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মোগড়া উচ্চ বিদ্যালয়ে সায়েন্স ল্যাব উদ্বোধন হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে ল্যাবটি উদ্বোধন করা হয়। রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে এই ল্যাবটি স্থাপিত হয়েছে।
ল্যাব উদ্বোধন এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও সংসদ সদস্য মুশফিকুর রহমানের বড় মেয়ে মেহভীন রহমান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নিহার উদ্দিনের সভাপতিত্বে এবং অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আশফাক জামিল রহমান তাপস, তারিক জামিল রহমান।
তাছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম, বিএনপি নেতা আবুল মুনসুর মিশন, নাছির উদ্দিন হাজারী, মো. বিল্লাল খন্দকার প্রমুখ।