• ঢাকা
  • শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ , সকাল ০৬:২০
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : মাগুরা প্রতিনিধি:
মাগুরায় মামলা থেকে জামিন পেলেন দুই সাংবাদিক

মাগুরায় মামলা থেকে জামিন পেলেন দুই সাংবাদিক

প্রিন্ট ভিউ

পবিত্র ঈদে হতদরিদ্রদের মাঝে চাউল দেওয়ার ভিডিও নিউজ প্রকাশের দায়ে বুনাগাতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইরুব হাসান জিয়া কর্তৃক দায়েরকৃত চাঁদাবাজি মামলায় জামিন পেয়েছেন মাগুরার দুই সাংবাদিক। 

মাগুরার অতিঃ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শান্তা আকতার এর আদালত থেকে তারা জামিন পান। মামলা নং শালিখা জিআর ১৬/২৬, শালিখা থানার মামলা নং ৬ তারিখঃ ১৮/৩/২০২৬, ধারা - ১৪৩/৪৪৭/৪৪৮/৩৮৫ বাংলাদেশ দন্ড বিধি আইন। আসামী পক্ষে জামিনের শুনানী করেন এডভোকেট  মোঃ রোকনুজ্জামান খান,এডভোকেট মোঃ মিজানুর রহমান, এডভোকেট শাহেদ হাসান টগর আরো অনেকে।

উল্লেখ্য যে, শালিখা উপজেলার নির্বাহী অফিসার বনি আমিনের ইন্ধনে বাদী এই মামলা দায়ের করেন। স্থানীয় সাংবাদিকরা এই হয়রানিমূলক মামলাটি প্রত্যাহারের জোর দাবী ও শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিনের বদলী এবং বিভাগীয় শাস্তি দাবী করেছেন।

দুই সাংবাদিক কর্মী বলেন, মাগুরায় চাল বিতরণে অনিয়ম দুর্নীতি  উল্লেখ করে নিউজ করায় সাংবাদিক সাহেব আলী ও ফারুকের নামে বুনাগাতি ইউপি মেম্বার ইরুব হাসান জিয়া কর্তৃক চাঁদাবাজির মামলায় বিজ্ঞ আদালত সাংবাদিকদের জামিন মঞ্জুর করেছেন।   অসংখ্য ধন্যবাদ মাগুরা জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড.রোকনুজ্জামান খান সহ আইনজীবী ফোরামের সকল আইনজীবী সহ আইনজীবী সহকারীদের সকলকে অসংখ্য ধন্যবাদ মানসিকভাবে সাহস দেওয়ার জন্য।

উল্লেখ্য, ১. মোঃ ফারুক আহমেদ, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ২. মোঃ সাহেব আলী, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি দ্বয়ের বিরুদ্ধে বুনাগাতী ইউনিয়ন পরিষদ কর্তৃক দায়েরকৃত মামলা শালিখা থানা মামলা নম্বর ০৬ তারিখ ১৮/০৩/২০২৬ যাহার জিআর নম্বর ১৬/২৬ অত্র মামলায় স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আইনজীবী শুনানিতে অংশ গ্রহন করলেন এ্যাডভোকেট রোকনুজ্জামান খান, এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, এ্যাডভোকেট মঞ্জুরুল হক কনক, এ্যাডভোকেট শাহেদ হাসান টগর, এ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ, এ্যাডভোকেট জিয়াউর রহমান, এ্যাডভোকেট জুলিয়া খাতুন যুতি সহ প্রায়  ১ ডজন আইনজীবী শুনানিতে অংশ গ্রহন করেন। মামলাটি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তা খানম শুনানির শেষে জামিন মঞ্জুর করেন।

সারাদেশ

আরও পড়ুন