বিজয়নগরে প্রচার-প্রচারণা ব্যস্ততার সময় পার করছেন বিএনপির প্রার্থী - শ্যামল
প্রিন্ট ভিউ
বিএনপির প্রার্থী প্রচার প্রচারণায় দেখা যায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে। সাধারণ মানুষ ও ভোটারদের দৃষ্টি আর্কষণ করতে ব্যতিক্রমী স্লোগান দেন ধানের শীষের কর্মী ও সমর্থকরা। স্লোগানে শোনা গেছে' সিজন ভালা, ধান গালায় দেন ফলন হবে বাম্পার। শ্যামল ভাই জিন্দাবাদ, তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। শ্যামল ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক। এছাড়াও নানা স্লোগানে মুখরিত হয় বিভিন্ন এলাকার গণসংযোগ ও পথসভাস্থল।
ব্রাহ্মণবাড়িয়া -৩ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগরে লিফলেট বিতরণ, গনসংযোগ ও নির্বাচনী সভা ঘিরেই চলছে ব্যস্ততার সময়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সারাদিনব্যাপী বিজয়নগর উপজেলায় লিফলেট বিতরণ ও নির্বাচনী সভা করেছেন। দুপুর ১২টায় তিনি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।নির্বাচনী সভায় খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আগামী ১২ ফেব্রয়ারির নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর বিএনপি ক্ষমতায় গেলে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হবে। তিনি বলেন, তিনি যদি নির্বাচনে জয়ী হতে পারেন তাহলে বিজয়নগরের সকল সমস্যার সমাধান করবেন। বিজয়নগরে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবেন।
পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মন্নাফ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাম মিয়ার সঞ্চালনায় নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ- সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম সারোয়ার ভ‚ইয়া খোকন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আলী আজম ও মাইনুল হোসেন চপল, জেলা বিএনপির উপদেষ্টা গিয়াস উদ্দিন, সহ প্রচার সম্পাদক রাশেদুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদ, ইফরাদ হোসেন মাহবব প্রমুখ।
সারাদেশ