• ঢাকা
  • শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬ , বিকাল ০৩:২১
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : ছরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি

ভাঙ্গায় শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ, বৈঠার ছন্দে মুখরিত কুমার নদ


ভাঙ্গায় শত বছরের ঐতিহ্যবাহী  নৌকা বাইচ, বৈঠার ছন্দে মুখরিত কুমার নদ

প্রিন্ট ভিউ

ভাঙ্গায় শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ, বৈঠার ছন্দে ছন্দে মুখরিত কুমার নদ ফরিদপুর জেলার ভাঙ্গায় কুমার নদে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে কুমার নদের দুই তীরে নামে লক্ষ মানুষের ঢল। নদীর পাড়, সেতু ও নদী তীরবর্তী ভবনের ছাদে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ উপভোগ করেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ আয়োজন।

শুক্রবার বিকেল ৪টার দিকে ভাঙ্গা পৌর শহরের কুমার নদে নৌকা বাইচের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়।

০১৭১৭৩৭৬০৪২

সারাদেশ

আরও পড়ুন