জেলা প্রতিনিধি রকি আহমেদ
বাংলাদেশ সরকারের সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নড়িয়া শাখা এক্সিম ব্যাংকে লেনদেনে গ্রাহকদের আস্তা ফিরে এসেছে, ১ সেপ্টেম্বর ২০২৬ গ্রাহকদের ফুল দিয়ে বরন ও মিষ্টি মুখের মাধ্যমে সেবা কার্যক্রম শুরু করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক এএসএম মাসুদুর রহমান। শাখা ব্যবস্থাপক গ্রাহকদের উদ্দেশ্যে বলেন
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এক্সিম ব্যাংক ইউনিটের “CUSTOMER FIRST: Payment and Service Excellence” ক্যাম্পেইন উপলক্ষে ৭ই সেপ্টেম্বর থেকে সকল শাখায় সম্মানিত গ্রাহকদের সেবা প্রদান করা হচ্ছে।
সকল শাখা য় গ্রাহকদের সঙ্গে কথা বলে তাঁদের অনুভূতি জানতে গিয়ে পাওয়া গেছে ইতিবাচক সাড়া। নড়িয়া শাখার একজন গ্রাহক চাহিদা অনুযায়ী আমানত পেয়ে আনন্দিত ,উচ্ছ্বসিত হয়ে নিজেই ব্যাংক কর্মকর্তাদের জন্য মিষ্টি নিয়ে আসলেন।
এই আস্থাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। তিনি আরো বলেন সেপ্টেম্বর থেকে ব্যাংকের লেনদেন স্বাভাবিক বিদেশী রেমিটেন্স সেভিংস অ্যাকাউন্ট, চলতি একাউন্ট বিভিন্ন এনজিওর অর্থ লেনদেন স্বাভাবিকভাবে চলবে।কোন গ্রাহকের টাকা নিয়ে বিলম্ব হবেনা সম্পূর্ণ সরকারি ব্যাংক নির্ভয়ে আস্থার সাথে গ্রাহকরা ডিপিএস, এফডিআর বিভিন্ন আমানত অ্যাকাউন্ট খুলতে পারবে স্বাভাবিক লেনদেন করতে পারবে। গুজবে কারো কান না দেওয়ার অনুরোধ করেন।।