• ঢাকা
  • বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ , রাত ১০:৫৫
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : রানা মোল্লা, শিবচর (মাদারীপুর):
অল্প খরচে অধিক লাভের আশায় ভুট্টা চাষে ঝুঁকছেন শিবচরের কৃষক।

অল্প খরচে অধিক লাভের আশায় ভুট্টা চাষে ঝুঁকছেন শিবচরের কৃষক।

প্রিন্ট ভিউ

কৃষি নির্ভরশীল মাদারীপুর জেলার শিবচর উপজেলায় কম খরচে বেশি লাভের আশায় কৃষকদের  মধ্যে ভুট্টা চাষে আগ্রহ দিনদিন বেড়ে চলছে।  

রবি শষ্য, জেমন।মুশুরী,কলই,কালাই, গম,ধনিয়া, কালোজিরা, ধানসহ অন্যান্য ফসলের তুলনায় কম খরচ, কম পরিচর্যা এবং বাজারে ভালো দামের কারণে এ অঞ্চলের কৃষকরা ব্যাপকভাবে ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন।

কৃষি কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান জানান খান বলেন শিবচরে ভুট্টা চাষে কৃষকের আগ্রহ কম ছিলো, অন্যান্ন ফসলে খরচ বেশী, তাছাড়া আবহাওয়া অনুকুলে না থাকলে ঝড় বৃষ্টি বাদলে রবি শষ্য ক্ষয় ক্ষিতি হয়, ভুট্টা চাষে ক্ষতি সম্ভাবনা নেই বললেই চলে বিধায় গত বছরের তুলনায় এবার ভুট্টা চাষ বেশী হয়েছে শিবচরে ১৪ শত হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে, এই চাষে কৃষক নিশ্চিত লাভের মুখ দেখবেন, অল্প ব্যায়ে ভালো লভের কারনে ভুট্টা চষে আগ্রহ বারছে।

কাদিরপুরের  কৃষক আলীম বেপারীর সাথে কথা বলে জানা গেছে, আগে যেখানে জমিতে ধান বা অন্যান্য ফসল আবাদ করা হতো, এখন সেই জমির বড় অংশেই ভুট্টা চাষ হচ্ছে। কৃষকদের দাবি, ভুট্টা চাষে সেচ ও সার খরচ তুলনামূলক কম হওয়ায় উৎপাদন ব্যয়ও কম পড়ে। অন্যদিকে ফলন ভালো হওয়ায় লাভের পরিমাণও বেশী।

একাধিক কৃষক জানান, “ধান চাষে খরচ বেশি, লাভ কম। কিন্তু ভুট্টা চাষে কম খরচে ভালো ফলন পাওয়া যায়, তাই আমরা এখন ভুট্টা চাষে বেশি আগ্রহী।”

তবে কৃষকরা সরকারি সহায়তা, উন্নত বীজ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রয়োজনীয় সহায়তা পেলে শিবচরে ভুট্টা চাষ আরও সম্প্রসারিত হবে এবং কৃষকের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে।

সারাদেশ

আরও পড়ুন