ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ মিটার ৩/৪" এম এস অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ,৩০ টি অবৈধ গ্যাস সংযোগ রাইজার কর্তন ও ওয়েল্ডিং করে বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। আজ রবিবার (২৮ শে জুন) সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণ ঘাট গ্রামের হিন্দু পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ জন অবৈধ গ্যাস ব্যবহারকারী কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। এসময় উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পাইপ লাইনে নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকার সুযোগে কিছু অসাধু চক্র জেলা শহর সহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্চে এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে গোকর্ণ ঘাট গ্রামের হিন্দু পাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ সংযোগ গুলো বিচ্ছিন্ন করা হয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যে আবারও কিছু অসাধু চক্র নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। গোকর্ণ ঘাটে ইতিপূর্বে ও আমরা কয়েক বার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেছি অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।