ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজারের ওরস প্রস্তুতি বিষয় নিয়ে শনিবার বেলা সাড়ে ১১টায় মাজার শরীফ কমপ্লেক্সে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১০ আগস্ট থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপি বাৎসরিক ওরস। চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ১৪ আগস্ট আখেরি মোনাজাত। এতে সারাদেশ থেকে লাখো লাখো ভক্তের সমাগম হয়।ওরসকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভক্তের আগমন শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে মানুষ। নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথে ভক্তরা আসতে শুরু করেছেন। ভক্তদের আগমনে মুখরিত হয়ে উঠেছে ওরস প্রাঙ্গন। ওরস উপলক্ষে মাসব্যাপি চলবে মেলা। এ ওরস হাজার বছরের ঐতিহ্য।
এদিকে মাজার শরীফ পরিচালনা কমিটি ইতিমধ্যেই ওরস সফলে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওরসকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
এ সময় ওরস সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। জানানো হয় আইনশৃংখলা রক্ষায় বিভিন্ন উদ্যোগের কথা।
উপস্থিতি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ, মাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খাদেম,
আখাউড়া থানার সেকেন্ড অফিসার জাহেদুল কাদের, মাজার কমিটির সদস্য তাকদীর খান খাদেম,কামরুল হাসান খাদেম,কাজী রুপম খাদেম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া জানান, মাজার শরীফ পরিচালনা কমিটি ইতিমধ্যেই ওরস সফলে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওরসকে কেন্দ্র করে মাজার এলাকায় সহ পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার হয়েছে।
মাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খাদেম জানান,
আখাউড়ায় খরমপুর ওরসকে কেন্দ্র করে এখন উৎসবের আমেজ শুরু হয়েছে।ওরসকে কেন্দ্র করে পুরো এলাকায় জুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আখাউড়া প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী
সার্বক্ষণিকভাবে পুরো এলাকায় জুড়েই কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাজার ভক্তদের আগমনের যেনো রাস্তায় মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকেও প্রশাসনের সুদৃষ্টি রয়েছে। তাছাড়া ও তিনি সকল শ্রেনীর লোকজনের সহযোগিতা কামনা চেয়েছেন।