খড়মপুর মাজারের দানবাক্সে ওরস উপলক্ষে মিললো এক কোটি তিন লাখ টাকা
প্রিন্ট ভিউ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের অবস্থিত শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) প্রকাশ খড়মপুর মাজার শরীফের ওরস উপলক্ষে সাতদিনে উঠা ভক্তদের দানের টাকা গণণার কাজ শেষ হয়েছে। মাজারের বিভিন্ন দানবাক্স থেকে পাওয়া গেছে এক কোটি তিন লাখ ৬৫১ টাকা। এছাড়া বিভিন্ন বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ও রূপা পাওয়া যায়।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া ও মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু এসব তথ্য নিশ্চিত করেছেন। ভক্তদের দেওয়া ওই টাকা সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়া চলছে।
শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজারের সপ্তাহব্যাপি ওরস রবিবার শেষ হয়েছে। ১০ আগস্ট থেকে শুরু হয় ওরস। ১৪ আগস্ট রাতে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। তবে ওরস উপলক্ষে মেলা আরো অন্তত এক মাস থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ওরসকে কেন্দ্র করে প্রতিদিনই মাজারে হাজার হাজার ভক্তের সমাগম হয়। নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথে ছুটে আসেন লাখো লাখো ভক্তরা। ওরস চলাকালে বিশেষ করে ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় ছিল আখাউড়া অবধি।
মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, আমাদের শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজারের সপ্তাহব্যাপি ওরস গত রবিবার শেষ হয়েছে।মাজারের বিভিন্ন দানবাক্স থেকে পাওয়া গেছে এক কোটি তিন লাখ ৬৫১ টাকা। এছাড়া বিভিন্ন বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ও রূপা পাওয়া যায়। খড়মপুর মাজারের এ ওরস হাজার হাজার বছরের ঐতিহ্য। এ বছর মাজারে লাখো লাখো ভক্তের সমাগম ঘটেছে যা বিগত বছরের ওরসে চেয়ে সর্বোচ্চ সমাগম হয়েছে।
সারাদেশ